রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

Join the Mendeley Advisors



After the broadcast of my discovery lot of derogatory and defame comments (Due to I have Published in SOCIAL Media) are heard which was cause that no organization give me recognition.  But ,only SOCIAL MEDIA will continue and carry out the responsibility of social DEVELOPMENT to witness its acceptability to new generation
I want to say with respect and esteem that it is my belief that all of my Information and DATA will be important and efficient in the field of science at the forth coming years. May be not now, Not Today.
I’m happy to share my achievements to my well wishers as my long struggle to establish my scientific research in any International Organization ; finally I am now Great Scientific Organization (Elsevier) ‘Mendeley’ Advisor.

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?


                               “হে ঈশ্বর ভালো থেকো”
                                 শ্রীদেবাশিস দাশগুপ্ত

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?
কতদিন পারিনি দিতে – ফুল তোমার চরণে,
পারিনি করজোড়ে চাইতে ক্ষমা
ভুল করি যত ক্ষণে-ক্ষনে।।

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?
তুমিও তো রাখো না খবর, কি ঘটে চলেছে মর্তে,
কি আনন্দে হাসছে- খেলছে বসুন্ধরা,
শান্ত সুবোধ এ অধমরা-বন্দী নিজ রচিত গর্তে । 
        দোষ কিছু করিনি তো !!

হে ঈশ্বর তুমি ভালো আছো তো ?
যেতে না পারি তোমার আলয়
তবু দিবারাত্র  করি স্মরণ –
কই ভুলিনা তো!!

তবে তুমিও রেখো মনে
ঘণ্টাধ্বনি, ফুল তোমার চরণে
সবই এই অধমদেরই হাতে,
না ই যদি থাকে প্রিয়জন,  
করবে কে এতশত আয়োজন?
প্রভু মানতে হবে হার তোমাকেই-এ খেলাতে ।।
   ‘জিতেলে থেকো একা বন্দি এ জগতে’    








বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

জরুরী-লকডাউন


কি পার্থক্য সেই ভিক্ষুক - আর তোমাতে


                                    জরুরী-লকডাউন 
                                   শ্রীদেবাশিস দাশগুপ্ত
                                     

                                        যদি প্রশ্নকরি তোমায় হটাৎ
                                        তারিখ কত – কি বার ?
                                        হতচকিত তুমি আলবাৎ
                                        খনিকের জন্য ভেঙ্গে যাবে অহংকার ।।

                                                মিথ্যা দম্ভ প্রতিদিনই
                                         বুঝেছো চূর্ণ হয়েছে আজ,
                                               “সৃষ্টির জন্য জরুরী” 
                                        করতে না কোন কাজ।।

                                      করেছো শুধু - ‘নিজের’ – ‘বাঁচার’ লড়াই,   
                                              ভাবো তুমি কি করলে –
                                               ঠকলে না জিতলে –
                                               প্রকৃতি ভাবে কি থোড়াই ?

                                          ভণ্ডামির মোড়কে – মুড়ে –
                                            নিজেকে দেখো একা,
                                         খোলো চক্ষু দেখো শুধুই ধোঁকা
                                              এ বিশ্ব জুড়ে ।।

                                        হিসাব মতো - কি পার্থক্য সেই ভিক্ষুক
                                                 আর তোমাতে !
                                            প্রতিদিন সেও তো যেতো  
                                      তোমার থেকেও জরুরী কাজ করতে ।। 
তাং – ইং ১৬/০৪/২০২০ 





                                              






মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

ভুলিব না তব করুণা – হে করনা ভাইরাস


                                                        
                                                     




                                                      একলা বৈশাখ
                                                                                     শ্রীদেবাশিস দাশগুপ্ত

      

সোম থেকে শনি –
                     সাতদিন রবিবার
প্রতিদিনই ভুলে যাই তারিখ
                 দেখিনা আর ক্যালেন্ডার।
ঘর ভেতর মানুষ  
          ‘উল্লেশিত প্রকৃতি’  
চুপসে গেছে প্রগতির ফানুস
অসময়ের সাথী শুধু হারানো স্মৃতি।।

রোজ রোজ কি ভালোলাগে র বি বা র ?
মিলেমিশে একাকার--এক থেকে আঠাশ ।। 
বড় একালাগে হে একেলা-বৈশাখ চোদ্দশ সাতাশ,
ভুলিব না তব করুণা – হে করনা ভাইরাস ।।

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

কি এমন কৃতার্থ করেছি জন্মে???!!!???“শ্রীদেবাশিস দাশগুপ্ত”


আজ আমি সত্যই খুবই মানসিক কষ্ট অনুভব করছি। আমার জন্মদিন অনেকে শুভেচ্ছা জানাচ্ছে – আর আমাকে উপদেশ দিতে হচ্ছে বাড়িতে থাকতে, সাবধানে থাকতে, তাই যন্ত্রণাটা অত্যান্ত তীব্র – কারণ এখন সারা পৃথিবী এমন এক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত যেখানে মানুষ অক্ষম এই সমস্যা থেকে বেরিয়ে আসতে, এ কেমন এক অজানা পৃথিবী, যেখানে কাছের মানুষ, মনের মানুষ, ভালবাসার মানুষ, সকলে দূরে থাকলেই আমি ভালো থাকবো সুস্থ!!
এটাও মানতে হবে কারণ এটা না করলে আমার প্রানের বন্ধুরা যে ভালথাকবে না, পৃথিবীর সকলের ভালথাকার কামনা করা ছাড়া আর কোন ক্ষমতা আমার নেই,,,   তখনই মনে হচ্ছে আমি কি দিলাম এ পৃথিবীকে?!
কি এমন কৃতার্থ করেছি জন্মে???!!!???“শ্রীদেবাশিস দাশগুপ্ত”